
নিউজ ডেস্কঃ সিটি করপোরেশনগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হলেও নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনের অধীন। নির্বাচনে নিয়ে এ মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (২৪ মে) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীন। আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয়তো হয়; তবে এখানে সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংযোগ নেই। আর সেখানে আমরা সর্বোচ্চ নিরপেক্ষ অবস্থায় অবস্থান করছি। একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটিই সরকার চায়।’