News71.com
 Bangladesh
 24 May 23, 06:38 PM
 139           
 0
 24 May 23, 06:38 PM

মেট্রোরেলের সুরক্ষায় এমআরটি পুলিশ গঠিত ।।

মেট্রোরেলের সুরক্ষায় এমআরটি পুলিশ গঠিত ।।

নিউজ ডেস্কঃ  মেট্রোরেল চালুর পর থেকে এর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল কর্তৃপক্ষ। এবার সে চিন্তা দূর হলো সরকারের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করার মাধ্যমে। একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জন নিয়ে গঠিত হচ্ছে এমআরটি পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের এ ইউনিটটি গঠনে একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়েছে। এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ এবং ১৫টি যানবাহন টিওএন্ডইভুক্তকরণ করা হয়েছে।

 

কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য: একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন ইন্সপেক্টর (নিরস্ত্র), একজন ইন্সপেক্টর (সশস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাবরক্ষক, একজন উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন