News71.com
 Bangladesh
 24 May 23, 06:21 PM
 104           
 0
 24 May 23, 06:21 PM

ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে ।। তাজুল ইসলাম

ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে ।। তাজুল ইসলাম

নিউজ ডেস্কঃ ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা খুবই ভালো।’ বুধবার (২৪ মে) সচিবালয়ে নিজ দফতরে জাতিসংঘের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

 

বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে। দেখা গেছে, গত বছর ৫০ লাখ লোকের দেশ সিঙ্গাপুরে ডেঙ্গুর প্রকোপ আমাদের চেয়েও বেশি ছিল। মালয়েশিয়ায় আক্রান্ত ছিল আড়াই লাখের মতো, ফিলিপিন্সে এ সংখ্যাটা প্রায় তিন লাখের কাছাকাছি। দুঃখজনকভাবে আমাদের অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, কিন্তু বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন