
নিউজ ডেস্কঃ মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার আরও বলেছেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ ও তাওহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা পারফর্ম করায় আত্মবিশ্বাস বেড়েছে দলের। এদিকে বাজে সময়ে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সমর্থন পেয়েছেন বলেই ফর্মে ফিরতে পেরেছেন নাজমুল হোসেন শান্ত। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ায় বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন মিরাজ।
মিরাজ সময় সংবাদকে বলেন, ‘যেহেতু বিশ্বকাপের জন্য সামনে সেভাবে আর সময় নেই, সেহেতু প্রস্তুতি নিচ্ছি।’ মাহমুদউল্লাহর বিষয়ে মিরাজ বললেন, ‘তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। দলের প্রয়োজনের মুহূর্তে এমন অভিজ্ঞতা কাজে লাগে। ফলে তিনি দলে থাকলে দল সমৃদ্ধ হবে।’