News71.com
 Bangladesh
 24 May 23, 06:20 PM
 96           
 0
 24 May 23, 06:20 PM

সরকার ৩৪৭ কোটি টাকার সার কিনছে ।।

সরকার ৩৪৭ কোটি টাকার সার কিনছে ।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। বুধবার (২৪ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনা হবে। এতে খরচ পড়বে ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন