
নিউজ ডেস্কঃ চোরাচালান, মাদক এবং সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৪ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশ দেন তিনি।
দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় বিজিবির দায়িত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদকের অনুপ্রবেশের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে।