
নিউজ ডেস্কঃ সংঘাতের কারণে সুদান থেকে এখন পর্যন্ত মোট ৭২২ বাংলাদেশি ফেরত এসেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মঙ্গলবার (২৩ মে) বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তিনি বলেন, সুদান থেকে যারা আসতে চাই তাদের সবাইকে আনা হয়েছে। আর যারা আছেন, তারা নিজ ইচ্ছায় আছেন। তবে আসতে চাইলে সবাইকে আনার ব্যবস্থা করা হবে।