News71.com
 Bangladesh
 24 May 23, 12:43 PM
 107           
 0
 24 May 23, 12:43 PM

মিয়ানমার সীমান্তে শক্তি বাড়ানো হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে শক্তি বাড়ানো হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও সতর্ক প্রহরায় থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

রোহিঙ্গা সন্ত্রাসীরা যাতে ক্যাম্পের অভ্যন্তরে কোনো অপতৎপরতা চালাতে না পারে, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে অস্ত্র ও মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে প্রয়োজনে সেনাবাহিনীও থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন