
নিউজ ডেস্কঃ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি উসকানি ও হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার (২৩ মে) রাতে সদর উপজেলার জালকুঁড়ি এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি ২১ বার চেষ্টা করেও ব্যর্থ।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ’আপনারা চেষ্টা করে দেখেন শেখ হাসিনাকে হত্যা করতে পারেন কিনা। বাঁচানোর মালিক আল্লাহ। আপনারা ২১ বার তাকে হত্যার চেষ্টা করে পারেন নাই। ভবিষ্যতেও পারবেন না। কারণ শেখ হাসিনার মাথার ওপর আল্লাহ আছেন। মানুষের দোয়া আছে তার ওপর।’