News71.com
 Bangladesh
 24 May 23, 12:41 PM
 105           
 0
 24 May 23, 12:41 PM

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ।।

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কাতার। একই সঙ্গে স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি। মঙ্গলবার (২৩ মে) স্থানীয় সময় দুপুরে দোহার র‌্যাফলস টাওয়ারে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কাতারের প্রধানমন্ত্রী।

 

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিং করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য জ্বালানি সহযোগিতা আরও বাড়াতে শিগগিরই চুক্তি করতে কাতার সম্মত হয়েছে। তিনি বলেন, কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন