
নিউজ ডেস্কঃ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে গত কয়েকদিন ধরে বেড়েছে প্রাণহানি। মঙ্গলবার (২৩ মে) দেশের ১২ জেলায় ঝড় ও বজ্রপাতে ১৯ জন প্রাণ হারিয়েছেন। দুপুর থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নরসিংদীতে বজ্রপাতে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ও পাবনায় ২ জন প্রাণ হারিয়েছেন। নরসিংদীতে চারদিক অন্ধকার করে দুপুরে শুরু হয় কালবৈশাখী ঝড়। এ সময় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান ১ গৃহবধূ। এছাড়া আলাদা স্থানে বজ্রপাতে মারা গেছেন আরও ৩ জন। জেলার রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে থোল্লাকান্দি এলাকা থেকে যাত্রী নিয়ে নবীনগর শহরে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ঝড় উঠলে কোনঘাট মোড়ে একটি গাছ উপড়ে পড়ে সিএনজি অটোরিকশার ওপর।