News71.com
 Bangladesh
 24 May 23, 12:38 PM
 104           
 0
 24 May 23, 12:38 PM

দুইদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস ।। তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

দুইদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস ।। তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

নিউজ ডেস্কঃ  পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।  বৃষ্টিপাতের এ প্রবণতা ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন