News71.com
 Bangladesh
 24 May 23, 12:37 PM
 103           
 0
 24 May 23, 12:37 PM

রুয়ান্ডায় বাংলাদেশি বিনিয়োগ চাইলেন পল কাগামে ।।

রুয়ান্ডায় বাংলাদেশি বিনিয়োগ চাইলেন পল কাগামে ।।

নিউজ ডেস্কঃ তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইডলাইনে বৈঠক করেছেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে’র সঙ্গে।  মঙ্গলবার (২৩ মে) স্থানীয় সময় দুপুরে দোহার র‌্যাফল্স টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল কাগামের প্রশংসা করে বলেন, তার (পল কাগামের) নেতৃত্বের কারণে আফ্রিকার মধ্যে রুয়ান্ডা ভালো অবস্থানে আছে। পল কাগামে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, তিনি সবসময় বাংলাদেশের উন্নয়নের গল্প শোনেন এবং তিনি বাংলাদেশ সফর করতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন