News71.com
 Bangladesh
 24 May 23, 12:35 PM
 132           
 0
 24 May 23, 12:35 PM

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের ।।

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের ।।

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে অনড় থাকলেও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ওয়াশিংটনের এমন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা হতাশ হয়ে পড়েছেন।

 

মঙ্গলবার (২৩ মে) সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কিছু না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বরাবরই বলে আসছে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন