News71.com
 Bangladesh
 22 May 23, 07:16 PM
 121           
 0
 22 May 23, 07:16 PM

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ।। বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ।। বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। ওই বিএনপি নেতাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

 

সোমবার দুপুরে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এরপর থেকে চাঁদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন