News71.com
 Bangladesh
 22 May 23, 07:16 PM
 148           
 0
 22 May 23, 07:16 PM

নির্বাচনের দিন গাজীপুরে সাধারণ ছুটি ।।

নির্বাচনের দিন গাজীপুরে সাধারণ ছুটি ।।

নিউজ ডেস্কঃ  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (২২ মে) এই ছুটির কথা জানিয়ে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৫) সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

 

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, শেষ সময়ে জোরেসোরে ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন