News71.com
 Bangladesh
 22 May 23, 07:04 PM
 116           
 0
 22 May 23, 07:04 PM

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত ।।

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। স্থানীয় সময় রোববার (২১ মে) আঘাত হানা এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

 

 ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) এবং পেট্রোলিয়া নামক এলাকা থেকে ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) পশ্চিমে সেটি আঘাত হানে। গ্রামীণ হামবোল্ট কাউন্টির অধীনস্ত এই এলাকায় প্রায় ১০০০ জন লোক বাস করেন। ইউএসজিএস আরও জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের কিছু  শহরও হালকা কাঁপুনি অনুভব করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন