
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক রেলস্টেশনে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জেলার ওপর দিয়ে মৈত্রী ট্রেনটি চলাচল করলেও চোখে দেখা ছাড়া ভ্রমণ করার সুযোগ নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।জানা গেছে, বাংলাদেশ-ভারতের মধ্যে ২০০৮ সাল থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে। ট্রেন দুটি উভয় দেশের নাগরিকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অল্প সময়ে অল্প খরচে ঢাকা-কলকাতা আসা-যাওয়া সহজ হচ্ছে। পাসপোর্টধারী যাত্রীরা ভ্রমণ, চিকিৎসা, ব্যবসাসহ নানা কাজে ভারতে যাওয়া-আসা করেন।তবে হঠাৎ করেই চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক রেলস্টেশনে বন্ধ হয়ে ইমিগ্রেশন কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়তে হয় এ অঞ্চলের মানুষজনকে।