News71.com
 Bangladesh
 22 May 23, 05:25 PM
 126           
 0
 22 May 23, 05:25 PM

বঙ্গোপসাগরে মাছ শিকার ।। নিষেধাজ্ঞা বাংলাদেশে , মানছেন না ভারতীয়রা

বঙ্গোপসাগরে মাছ শিকার ।। নিষেধাজ্ঞা বাংলাদেশে , মানছেন না ভারতীয়রা

নিউজ ডেস্কঃ একই সাগরে দুই নিয়ম। বাংলাদেশিরা ঘাটে ট্রলার নোঙর করে রাখলেও বঙ্গোপসাগরে মাছ শিকার করছেন ভারতীয়রা। এতে সামুদ্রিক মাছের প্রজনন নিরাপদ হচ্ছে না। উৎপাদন বৃদ্ধির সুফলও পাওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।সমুদ্রে মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তাই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলেরা অলস বসে আছেন। কিন্তু একই সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরছেন পার্শ্ববর্তী দেশের জেলেরা।

 

জেলেদের অভিযোগ, প্রতিবারই বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে সমুদ্র দাপিয়ে বেড়ায় ভারত ও মিয়ানমারের জেলেরা। মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন বাংলাদেশি জেলেরা খেয়ে-না খেয়ে দিন পার করলেও সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন অন্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন