News71.com
 Bangladesh
 22 May 23, 12:55 PM
 119           
 0
 22 May 23, 12:55 PM

আজ সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ ।।

আজ সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ ।।

নিউজ ডেস্কঃ বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ (সোমবার, ২২ মে) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।রোববার (২১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

 

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। এতে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন