News71.com
 Bangladesh
 21 May 23, 12:46 PM
 122           
 0
 21 May 23, 12:46 PM

চাঁদপুরে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ।।

চাঁদপুরে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ।।

নিউজ ডেস্কঃ  চাঁদপুরে ট্রলারে অভিযান চালিয়ে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মোহনাসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই জেলি পুশ করা বিষাক্ত চিংড়ি জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, চাঁদপুর শহরের তিন নদীর মোহনাসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মেঘনা নদীতে একটি স্টিলবডির ট্রলারে তল্লাশি করে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন