
নিউজ ডেস্কঃ সুদানে লড়াইরত সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল শনিবার (২০ মে) সৌদি আরবের জেদ্দায় এক আলোচনাসভার পর এই চুক্তিতে স্বাক্ষর করে উভয়পক্ষ। ওয়াশিংটন ও রিয়াদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সুদান সংঘাতে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ৬ সপ্তাহব্যাপী চলমান এই সংঘাতে এক লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি বাস্তবায়িত হতে ৪ ঘণ্টা সময় নেবে। সোমবার সুদানের স্থানীয় সময় ৯টা ৪৫ মিনটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয়েছে। তবে এবারের চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে।
সূত্রঃ আল-জাজিরা