
নিউজ ডেস্কঃ এ বছরে পবিত্র হজ পালনে ৪১৫ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। শনিবার (২০ মে) রাত সোয়া ৩টায় বিজি ৩০০১ ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেডিকেটেড হজফ্লাইট বিজি-৩০০১।
বিমানটি জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় রোববার (২১ মে) সকাল সাড়ে ৭টায়। বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার জানিয়েছেন, শনিবার মধ্যরাত সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে।