News71.com
 Bangladesh
 21 May 23, 12:39 PM
 122           
 0
 21 May 23, 12:39 PM

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জাপার।।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জাপার।।

নিউজ ডেস্ক:  নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ক‌রে বরিশাল সিটি কর‌পো‌রেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে প্রচার প্রচারণার অভিযোগ তুলেছে জাতীয় পার্টি।শনিবার (২০ মে) সকালে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। তিনি জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক।

 

তবে তাদের অভিযোগের সঙ্গে প্রমাণ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগ আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে দিতেই পারি, তিনি সেটা যাচাই-বাছাই করে দেখবেন। কিন্তু প্রমাণ নিয়ে হাজির হওয়া কি আমাদের দায়িত্ব? এছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবার প্রতি সমান মনোভাব দেখানো হচ্ছে না বলেও অভিযোগ তুলে তিনি বলেন, আমরা শতভাগ নিশ্চিত হয়েই অভিযোগ দিয়েছি। সদর আসনের সাংসদ এখন বরিশালে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় চলে যাবেন বলেও জানতে পেরেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন