News71.com
 Bangladesh
 21 May 23, 11:42 AM
 113           
 0
 21 May 23, 11:42 AM

তাপপ্রবাহ অব্যাহত থাকবে।।

তাপপ্রবাহ অব্যাহত থাকবে।।

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার (২০ মে) সন্ধ্যায় এক পূর্বাভাসে সংস্থাটি এমন তথ্য জানিয়েছে।

 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রোববার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন