
নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার বাড়ি হাওর অঞ্চলে। এসব অঞ্চলে রাস্তাঘাটের প্রয়োজন আছে। কিন্তু আমরা টের পাচ্ছি যে, হাওরের মধ্যে রাস্তাঘাট নির্মাণ করে আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারছি।
তিনি বলেন, বাঁধ নির্মাণে আদতে আমাদেরই ক্ষতি হবে। ফলে আমরা বাঁধ নির্মাণ সংক্রান্ত যেকোনো প্রকল্প যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছি। এ ছাড়া হাওরের পাখিদেরও রক্ষা করতে হবে। শনিবার (২০ মে) পরিবেশ দূষণ ও প্রতিকার- শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজ। পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতাই হলো প্রথম পদক্ষেপ, যেটা খুবই দরকার। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সচেতন। তার নানা কাজের মধ্যে এর প্রমাণ আছে।