News71.com
 Bangladesh
 20 May 23, 01:54 PM
 110           
 0
 20 May 23, 01:54 PM

শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা দেবে।।নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা দেবে।।নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:  আজকের শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা দেবে এজন্য একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়োছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।শুক্রবার (১৯ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি কম্পিউটার, ট‍্যাব পাচ্ছে। ২০০৮ সালের আগে এগুলো চিন্তা করা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিন বদলের স্বপ্নের কথা বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। তখন অনেকেই বলেছিলেন-ডিজিটাল বাংলাদেশ হবেনা; ডিজিটাল বাংলাদেশের আদলে টালমাটাল হয়ে যাবে। বাংলাদেশ টালমাটাল হয়নি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তিনি আরও বলেন, আমরা একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে না পারলে এত সুন্দর বাংলাদেশ হয়েছে সেটিকে কে ধরে রাখবে? ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা কে দিবে? আজকের শিক্ষার্থী তোমরাই এ সুন্দর ও ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন