News71.com
 Bangladesh
 20 May 23, 01:04 PM
 150           
 0
 20 May 23, 01:04 PM

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান।।স্পিকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান।।স্পিকার

নিউজ ডেস্ক: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (১৯ মে) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডে আয়োজিত ‌‘গ্রীণ টেলিভিশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গ্রিন টিভির লোগো উন্মোচন করেন । অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ সম্পূর্ণরূপে কার্যকর। ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক। তরুণরা সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন