News71.com
 Bangladesh
 20 May 23, 11:26 AM
 114           
 0
 20 May 23, 11:26 AM

মৌলভীবাজারে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত।। রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত।। রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক:মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিকেল ৫টা নাগাদ রেল চলাচলের উপযোগী হবে বলে আশা করছি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন