News71.com
 Bangladesh
 20 May 23, 11:25 AM
 108           
 0
 20 May 23, 11:25 AM

গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ।।জবির পরীক্ষা ৪ কেন্দ্রে

গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ।।জবির পরীক্ষা ৪ কেন্দ্রে

নিউজ ডেস্ক: তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আজ ২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক (বি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্র হিসেবে জগন্নাথবিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৩টি উপকেন্দ্রে সাজানো হয়েছে। 

 

এসব উপকেন্দ্রের মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৩৯৬ জন, নটর ডেম কলেজে ৩১০৪ জন এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৭২০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দেবে ১২ হাজার ৮৪৫ জন। অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২১ হাজার ৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন।গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন ব্যাগ, মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রতি বেঞ্চে এবার ২জন পরীক্ষা দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন