
নিউজ ডেস্কঃ সীমান্ত সংযোগের সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক, খাবারসহ নিত্যপণ্য নিতে চায় ভারতের মেঘালয় রাজ্য। বৃহস্পতিবার (১৮ মে) ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই প্রস্তাব দেন।প্রস্তাবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্লাস্টিক ও ইলেকট্রনিকস পণ্য, কিংবা প্রসেসড ও হিমায়িত খাবারের মতো পণ্য সরাসরি আমদানির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, মেঘালয় বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে কিনলেও তার বেশি আসে গোয়াহাটি, কলকাতা বা ত্রিপুরা হয়ে। এ অবস্থায় মেঘালয় চাইছে সরাসরি বাংলাদেশ থেকে নিজেরাই পণ্য আমদানি করতে। এতে খরচ কম পড়বে, সাশ্রয়ী দামে সেখানকার বাসিন্দারা প্রয়োজনীয় পণ্যও পাবে।