
নিউজ ডেস্কঃ বাণিজ্য সম্প্রসারণে উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা সুবিধা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে উজবেকিস্তান। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই) ভবনে মতবিনিময় সভায় এসব কথা জানান বাংলাদেশ সফররত উজবেকিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাখরোম আলয়েভ।
এসময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, তুলা আমদানির বিপরীতে উজবেকিস্তানের কাছ থেকে বিনিয়োগ চাওয়া হয়েছে।