News71.com
 Bangladesh
 19 May 23, 11:04 AM
 119           
 0
 19 May 23, 11:04 AM

আগুন লাগলে সেলফি তোলার দরকার নেই ।। আতিক

আগুন লাগলে সেলফি তোলার দরকার নেই ।। আতিক

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমি মেহেরবানি করে বলব, আগুন যখন লাগবে তখন সেলফি তোলার দরকার নেই। আপনাদের কাজ হচ্ছে- রাস্তা খালি করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের কাজ করতে দেয়া। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থার আওতায় ফায়ার হাইড্রেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

 

 সম্প্রতি গুলশানের অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘আগুন যখন লাগল, তখন সবাই দেখি সেলফি তুলছেন। রাস্তা তখন বন্ধ। রোড ব্লক করে দিয়ে বলছেন দেখি না কী হয়! কিন্তু দেখি না কী হয় ভাববার সময় তখন নয়। আগুনে যারা আটকা পড়েছেন, তাদের উদ্ধারে আশপাশের ছোট রোড খালি করে দিতে হবে। রাস্তা খালি না থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা কীভাবে আসবে? আগুন নেভানোর যন্ত্রাংশ কীভাবে আসবে? ওখানে ২১ জন মানুষ ছিল তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল। আমি নিজে গিয়ে চিল্লাচিল্লি করে রাস্তা খালি করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন