News71.com
 Bangladesh
 19 May 23, 11:01 AM
 138           
 0
 19 May 23, 11:01 AM

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি ।।

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি ।।

নিউজ ডেস্কঃ ভাল কাজের আশ্বাসে ভারতে পাচারের শিকার ১০ বাংলাদেশি যুবককে দীর্ঘ এক বছর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও থানা পুলিশ যৌথ ভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ আইনি সহায়তা দেয়ার জন্য তাদের গ্রহণ করে। অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ ভাবে সেখানে কাজ করবার অপরাধে পুলিশ তাদের আটক করেছিল। 

 

ফেরত আসা যুবকেরা হলেন- আরিফ মোল্লা (২৭), কোরবান আলী (৩৫), পান্নু মোল্লা (৩৮), সোলাইমান (৩০), শরিফ (২৪), সাইফুল ইসলাম (২৪),  ইয়াছিন শেখ (২৪), নজিবুল ইসলাম (২২), সুমন্ত মণ্ডল (২৩) ও  সোহেল হাওলাদার (২৬)। এরা রাজবাড়ি, বগুড়া, নড়াইল, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন