News71.com
 Bangladesh
 19 May 23, 11:00 AM
 118           
 0
 19 May 23, 11:00 AM

ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা ।।

ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা ।।

নিউজ ডেস্কঃ সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া করে নির্বাচন কমিশন (ইসি)। 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখ মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন