News71.com
 Bangladesh
 18 May 23, 08:53 PM
 120           
 0
 18 May 23, 08:53 PM

গ্যাস-বিদ্যুতের দাম ঠিক হবে আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে ।।প্রতিমন্ত্রী

গ্যাস-বিদ্যুতের দাম ঠিক হবে আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে ।।প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করে দেশীয় বাজারে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বব্যাংক ও জ্বালানি বিভাগের সমন্বয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।  

  

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দীর্ঘকাল ধরে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি দিয়ে আসছিল। এখান থেকে বের হয়ে নতুন নীতিমালা প্রণয়নের দিকে এগোচ্ছে সরকার। আগামী দিনগুলোতে সরকারের মূল লক্ষ্য সাশ্রয়ী মূল্যে জনসাধারণের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা।  বিদ্যুৎ উৎপাদনের পরিধি বৃদ্ধির ব্যাপারে তিনি জানান, বিশ্বব্যাংক সৌরশক্তি থেকে আসা বিদ্যুতের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৬ হাজার মেগাওয়াট। এক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যমাত্রা আরও বেশি, ৮ হাজার মেগাওয়াট। আগামী বছরের মধ্যেই সৌরশক্তি থেকে আসা বিদ্যুতের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২ হাজার মেগাওয়াট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন