News71.com
 Bangladesh
 18 May 23, 08:52 PM
 113           
 0
 18 May 23, 08:52 PM

সুদান থেকে সব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে ।। পররাষ্ট্র মন্ত্রণালয়

সুদান থেকে সব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে ।। পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্কঃ যুদ্ধকবলিত সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। 

সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলছেন পররাষ্ট্র বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সেহেলী সাবরীন বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ৭২১ বাংলাদেশিকে সরকারি খরচে সুদান থেকে ফিরিয়ে আনা হয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮০০ বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। 

  

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেল থেকে একজন কনস্যুলারকে সুদানে বাংলাদেশের দূতাবাসকে সহায়তা করতে বন্দর সুদানে গিয়ে বাংলাদেশিদের প্রত্যাবাসনে নিরলসভাবে কাজ করছেন। ৭২১ বাংলাদেশির নিরাপদ প্রত্যাবাসন শেষ করে তিনি জেদ্দায় ফিরে আসেন। খার্তুম থেকে সুদানে বাংলাদেশি দূতাবাসের ভাড়া করা ১৩টি বাসে সর্বপ্রথম ৬৫০ বাংলাদেশি গত ২ মে বন্দর সুদানে পৌঁছায়, যোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন