News71.com
 Bangladesh
 18 May 23, 06:34 PM
 129           
 0
 18 May 23, 06:34 PM

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের কারণ জানালেন তথ্যমন্ত্রী ।।

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের কারণ জানালেন তথ্যমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ যে ছয় দেশকে বাড়তি নিরাপত্তা দেয়া হতো, এখন তার প্রয়োজন নেই। সে কারণে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

 

সব বিদেশি কূটনীতিককে নিরাপত্তা দেয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গী দমন করতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনে আমরা উন্নত অনেক বড় দেশের চেয়েও সক্ষমতা বেশি দেখাতে পেরেছি। সে কারণে যে বাড়তি নিরাপত্তা দেয়া হতো, সেটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন