
নিউজ ডেস্কঃ কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে আগামী ২২ থেকে ২৫ মে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে চলতি মাসের ২২ মে দোহার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করবেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।