
নিউজ ডেস্কঃ নরসিংদীতে স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে ফখরুল ইসলাম (৩১) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক শামীমা পারভীন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের মো. সাইফুল্লাহর ছেলে।
মামলার বিবরণের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান, ২০১৯ সালে নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া মহল্লার মো. পারভেজ মিয়ার মেয়ে রেশমী আক্তারের সঙ্গে ঘোড়াদিয়ার ফখরুল ইসলামের বিয়ে হয়। তাদের দাম্পত্যজীবনে এক ছেলেসন্তানের জন্ম হয়। বেকার থাকায় স্ত্রীর কাছ থেকে টাকা চাইতেন স্বামী ফখরুল। না দিলে স্ত্রীকে মারধর করতেন তিনি। এতে মেয়েকে শারীরিক নির্যাতন থেকে রক্ষার জন্য বিভিন্ন সময়ে ফখরুলকে টাকা-পয়সা দিয়ে আসছিল রেশমীর পরিবার। তাদের সংসারে কলহ লেগেই থাকত।