
নিউজ ডেস্কঃ জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এর আগে, মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এদিন সংস্থাটির সদর দফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজুলেশন গৃহীত হয়েছে।
‘সম্প্রদায়ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা: সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শীর্ষক একটি রেজুলেশন সর্বসম্মতিতে গ্রহণ করা হয়েছে জাতিসংঘে। এতে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার অভূতপূর্ব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়।