News71.com
 Bangladesh
 18 May 23, 06:28 PM
 104           
 0
 18 May 23, 06:28 PM

কূটনীতিকদের দক্ষভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনীতিকদের দক্ষভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ অনেক দেশের তুলনায় বাংলাদেশ অধিকতর দক্ষভাবে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (১৮ মে)  দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে  ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 

 আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ওই বৈঠকে ডাকা হয়েছিল। 

 

বৈঠক শেষে ব্রিফিংয়ে শাহরিয়ার আলম বলেন, ক্যাপ্টেন মইন আহমেদকে আইএমওর মহাপরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার সমর্থন দিয়েছে সরকার। তার পক্ষে ভোট চাইতেই আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন