
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলন করছে করুক। তবে তাদের আন্দোলনও ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আমাদের উপকূল অতিক্রম করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় আসছে; রাজনৈতিক ঘূর্ণিঝড়ও আসবে। সে জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি বলেন, ‘আমি আশ্চর্য হয়ে গেছি, প্রকৃতিক দুর্যোগ আঘাত হানার বিষয়ে মানুষ যখন শঙ্কিত, তখন মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতির সঙ্গে মেলানো বা উপহাস করা একজন রাজনীতিবিদের মানায় না। তবে মোখা তো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপির আন্দোলনও সবসময় পাশ কাটিয়ে চলে যাচ্ছে।’