News71.com
 Bangladesh
 18 May 23, 12:23 PM
 99           
 0
 18 May 23, 12:23 PM

বন্যহাতির আক্রমণে মানুষের মৃত্যুরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।।পরিবেশমন্ত্রী

বন্যহাতির আক্রমণে মানুষের মৃত্যুরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।।পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ  ‘বন্যহাতির আক্রমণে মানুষের মৃত্যুরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করছে। মানুষের এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ করতেই হবে’। বুধবার (১৭ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কথা বলেন।

 

তিনি বলেন, এ বিষয়ে সরকারের উদ্যোগের সাথে সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্রায়ই দেখা যায়, অনেকে অতি উৎসাহী হয়ে বন্যহাতির দলের একেবারে কাছে চলে যায়, ফলে হাতির আক্রমণের শিকার হয়। ফলে এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যু এড়াতে মানুষকে অপ্রয়োজনে বন্যহাতির কাছে যাওয়া বন্ধ করতে হবে। এ বিষয়ে বন অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। জনগণকে বন্যহাতির কাছ থেকে দূরে রাখার বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে। মন্ত্রী আরও বলেন, বন্যহাতির গতিবিধি নিয়ন্ত্রণে সোলার ফেন্সিং স্থাপন, সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়নসহ প্রয়োজনীয় অন্যান্য সব ব্যবস্থা নিতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন