News71.com
 Bangladesh
 17 May 23, 10:00 PM
 112           
 0
 17 May 23, 10:00 PM

আক্রান্ত হলে আ.লীগ কাউকে ছাড়বে না।। ওবায়দুল কাদের

আক্রান্ত হলে আ.লীগ কাউকে ছাড়বে না।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়বে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় আর বেশি নেই, আমাদের মাথা ঠাণ্ডা করে চলতে হবে। কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কাউকে ছাড়ব না। আমরা আক্রমণ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে আওয়ামী লীগ নেহি ছোড়ে গা, কাউকে ছাড়ব না, এটা আবারও বলে দিতে চাই।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। এত লাফালাফি কেন? লম্ফঝম্ফ করে কোনো লাভ নেই। যে হাতে আগুন নিয়েছেন, ওই হাত পুড়িয়ে দেব। ভাঙচুর করলে ওই হাত ভেঙে দেব। আগুন হাতে আসবেন না, ওই হাত গুঁড়িয়ে দেব। আপনারা নির্বাচনে আসবেন কি আসবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন হতে দেবেন না, এত শক্তি কোথায় পেলেন?’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন