News71.com
 Bangladesh
 17 May 23, 06:44 PM
 105           
 0
 17 May 23, 06:44 PM

বিদেশিদের নির্দেশে নয়, দেশের মানুষই সুষ্ঠু নির্বাচন করবে।।মেনন

বিদেশিদের নির্দেশে নয়, দেশের মানুষই সুষ্ঠু নির্বাচন করবে।।মেনন

নিউজ ডেস্কঃ বিদেশিদের নির্দেশে নয়, দেশের মানুষ নিজেরাই সুষ্ঠু নির্বাচন করবে বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।বুধবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।

 

রাশেদ খান মেনন বলেন, নির্বাচন এলেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ উদ্বিঘ্ন। বিদেশি বন্ধুরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা নানাভাবে হুমকি দিচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরাও অংশগ্রহণমূলক এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন চাই। তবে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হলে তা আমরা প্রতিহত করব। তাছাড়া বাংলাদেশের নির্বাচন বিদেশিদের নির্দেশে হবে না, নির্বাচনকে উৎসব হিসেবে নেওয়া দেশের মানুষ নিজেরাই সুষ্ঠু নির্বাচন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন