News71.com
 Bangladesh
 17 May 23, 11:37 AM
 102           
 0
 17 May 23, 11:37 AM

শ্রম আইন সংশোধনে জোরালোভাবে কাজ করছে সরকার।।আইনমন্ত্রী

শ্রম আইন সংশোধনে জোরালোভাবে কাজ করছে সরকার।।আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বাংলাদেশ শ্রম আইন সংশোধন নিশ্চিত করার জন্য জোরালোভাবে কাজ করছে। আইন সংশোধন একটি জটিল প্রক্রিয়া, বিশেষ করে শ্রম আইন যা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ঘটে থাকে, তাই এই আইন সংশোধনে যুক্তিসঙ্গত সময়ের প্রয়োজন।

 

মঙ্গলবার (১৬ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে শ্রম আইন সংশোধন বিষয়ক টেকনিক্যাল নোট ও গ্লোবাল গুড প্রাকটিস নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক শ্রমিকের কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম মান এবং মৌলিক নীতি ও অধিকার অনুযায়ী শ্রম খাতকে উন্নত করার জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা নিয়ে কোনো অস্পষ্টতা নেই। সাম্প্রতিক বছরগুলিতে আইএলও গভর্নিং বডিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের শ্রমের মান উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, তা প্রতিবারই গভর্নিং বডির কাছে তুলে ধরেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন