News71.com
 Bangladesh
 17 May 23, 11:33 AM
 108           
 0
 17 May 23, 11:33 AM

দেশের নৌপথকে পৃথিবীর সঙ্গে যুক্ত করতে চাই।।মন্ত্রী

দেশের নৌপথকে পৃথিবীর সঙ্গে যুক্ত করতে চাই।।মন্ত্রী

নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নৌপথকে পৃথিবীর সঙ্গে যুক্ত করতে চাই। নদীমাতৃক বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; আরও এগিয়ে যাবে। সঙ্গে সঙ্গে নৌপথও অনেক এগিয়ে যাচ্ছে; নৌপথের অনেক সম্ভাবনা আছে। মঙ্গলবার (১৬ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী হোটেল রূপসী বাংলায় ছয়টি প্রকল্পের নির্মাণ ও উন্নয়ন সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বলেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল,  বিশ্বব্যাংকের প্রতিনিধি নুসরাত নাহিদ ববি।

 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথের আরও উন্নয়নে প্রকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে নৌপরিবহন মন্ত্রণালয় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে। কুচক্রিমহল পদ্মা সেতুর স্বপ্নের প্রকল্প নিয়ে মহাপরিকল্পনা নিয়েছিল। তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী সফল হয়েছেন। বিশ্বব্যাংক ও দাতা সংস্থাগুলো দেখেছে বাংলাদেশ অর্থের অপচয় করে না; সক্ষমতা আছে। আমরা আনন্দিত। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন