News71.com
 Bangladesh
 16 May 23, 01:08 PM
 102           
 0
 16 May 23, 01:08 PM

৪ দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি ।। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

৪ দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি ।। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

নিউজ ডেস্কঃ চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ১৮ মে সকালে ঢাকায় ফিরবেন তিনি। রাষ্ট্রপতির এ সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

 

সোমবার (১৫ মে) দুপুর ১২টা ৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।দুপুর ১টা ৩৫ মিনিটে জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। পরে পাবনা সদর আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। এছাড়া তিনি স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে গিয়ে পুষ্প অর্পণ এবং প্রার্থনায় অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন