
নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে বুধবার (১৭ মে) দলটি রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দলীয় সূত্র জানায়, নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতিনি ১০ দফা দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ পদযাত্রা কর্মসূচি পালিত হবে।